১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

রেমিট্যান্সে নতুন রেকর্ড : ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠাল ৩৩৩ কোটি ২০ লাখ ডলার

রেমিট্যান্সে নতুন রেকর্ড : ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠাল ৩৩৩ কোটি ২০ লাখ ডলার

রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছে প্রবাসীরা। চলতি মার্চ মাসের ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩৩৩ কোটি ২০ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এর আগে বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এত দিন ছিল দেশে আসা কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৮০ শতাংশ।

এর বিপরীতে গত অর্থবছর একই সময়ে রেমিট্যান্স এসেছে ২১.৬৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী অর্থপ্রেরণে ১৮.৮ শতাংশের প্রবৃদ্ধি হয়েছে।

Home R3