২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে হজ নিবন্ধন

হজযাত্রীদের জন্য সুখবর দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজ নিবন্ধন।

মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।

পত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। তবে ভিসা ইস্যুর সময় হজযাত্রী বা সংশ্লিষ্ট এজেন্সিকে অবশ্যই মেয়াদসম্বলিত পাসপোর্ট তথ্য সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, ভিসা ইস্যু করা সম্ভব হবে না।

উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম আগামী ১২ অক্টোবর শেষ হবে।