১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আপাতত পুরাতন পেশায় ফিরে যাচ্ছি: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। এ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে আমিনুল ইসলামকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আইনজীবীদের মুখোমুখি হন তাজুল ইসলাম। তিনি এ সময় জানান, তিনি তার পুরাতন পেশায় ফিরে যাচ্ছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘উনি আসলে তো আমি ন্যাচারালি নাই। আমার মূল পরিচয় আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আইনজীবী হিসেবে আমি স্বাভাবিক কর্ম জীবনে ফিরে যাবো। আমি তো এক দিনের জন্যও বেকার থাকছি না। কোনো সমস্যা নেই। আপাতত আমি কোনো পদে যাচ্ছি না। আমি আমার পুরাতন পেশায় ফিরে যাচ্ছি।’

Home R3