অবশেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের সমঝোতার টেবিল থেকে বেরিয়ে শেষ পর্যন্ত ২৬৮ আসনে এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লোকমান হোসাইন জাফরী।
তিনি বলেন, “সর্বশেষ ২৫৯ আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সন্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবে।”
নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বে যে নির্বাচনী জোট গড়ে উঠেছিল, তাতে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনও ছিল। কিন্তু এনসিপি ওই জোটে যোগ দেওয়ার পর আসন ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দেয়।
তালিকা দেখতে ক্লিক করুন।