১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রশিক্ষণ চলাকালে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২০ মে) মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই তদন্তে একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংশ্লিষ্ট বাহিনী।

Home R3