৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে চোর ধরতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠ কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামীম হোসেন স্থানীয় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনে সাইকেল পার্কিং করার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সেটি চুরি করে পালানোর চেষ্টা করেন।

এ সময় শামীম চোরকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, হত্যাকারীকে ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও প্রবাসীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

Home R3