২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তেল আবিব সেনা সদর ও ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের তরফে ইরানে বোমাবর্ষণের জবাবে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, ইসরাইল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

তাদের দাবি অনুযায়ী, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের টেল নব এয়ারবেস যা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিয়্যা শহরে একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা করা হয়েছে।

তারা আরও জানিয়েছে যে ইরানি বাহিনী ‘পরপর মারাত্মক চপেটাঘাত’ দিয়ে ভিন্নভাবে আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ বাস্তবায়ন করবে।

সূত্র: আল জাজিরা