২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

কাবুলে হামলা হলে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে আঘাতের হুঁশিয়ারি আফগান সরকারের

কাবুলে হামলা হলে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে আঘাতের হুঁশিয়ারি আফগান সরকারের

সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে শুরু হয়েছে তীব্র সংঘর্ষ।

এর মধ্যেই ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তান যদি কাবুল বা আফগানিস্তানের বড় শহরগুলোতে হামলা চালায়, তাহলে আফগানিস্তানও পাকিস্তানের গুরুত্বপূর্ণ কেন্দ্র ও প্রধান শহরগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিমান হামলার জবাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডুরান্ড লাইনজুড়ে পাকিস্তানের সামরিক অবস্থানগুলোতে আক্রমণাত্মক অভিযান শুরু করে আফগান বাহিনী। এর পর সীমান্তজুড়ে উভয় পক্ষের মধ্যে টানা কয়েক ঘণ্টা গোলাগুলি চলে।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বারবার উসকানির জবাবে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সামরিক অবস্থানগুলোর বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, রাতের অভিযানে বিশেষায়িত লেজার ইউনিটও অংশ নিয়েছে।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া যুদ্ধ বাড়াতে চায় না। তবে পাকিস্তান যদি কাবুল বা অন্য কোনো বড় শহরে হামলা চালায়, তাহলে আফগানিস্তানও তাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ও প্রধান শহরগুলোকে লক্ষ্যবস্তু করবে।

সূত্র : রয়টার্স

Home R3