৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে ব্রিটিশ বাহিনী সরাসরি অংশ নেবে না।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই যুদ্ধ আমাদের নয়, আমরা এতে জড়াবো না।”

নিজেদের অবস্থান ব্যাখ্যা করে স্টারমার বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করছে, যাতে ব্রিটিশ নাগরিকদের জীবন, দেশের স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি আরও জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সচল রাখতে কাজ করবে।

তবে তিনি জোর দিয়ে পুনরায় বলেন, “কোনোভাবেই আমাদের এই যুদ্ধে জড়ানো যাবে না।”

সূত্র: বিবিসি