১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন। একই সঙ্গে তাকে পলাতক অবস্থায় থাকায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।

আজ (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল মোহসীন রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকার একটি বাসায় অভিযান চালায় র‍্যাব-২। অভিযানের সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া করা ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

এরপর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার সময় ফয়সাল জামিনে ছিলেন।

অন্যদিকে, শরিফ ওসমান হাদি হত্যার পর থেকে ফয়সাল করিম পলাতক ছিলেন। পরে তিনি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার হন।

Home R3