মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

চুক্তির আওতায় সৌদির পাশে দাঁড়ানোর কথা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদিকে বিশেষ করে কারিগরি সামরিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত তারা।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। দেশটির সামরিক সহায়তা প্রয়োজন হলে তুরস্ক তা দিতে প্রস্তুত।

এর আগে হুথি বিদ্রোহীরা রিয়াদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সৌদি আরামকোর স্থাপনায় হামলার দাবি করে। এর পর রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। হামলার কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয় এবং বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়।

Home R3