যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে রাশিয়ার তেল সরবরাহ নিয়ে একটি সমঝোতা হয়েছে। এর আওতায় রাশিয়া অবিলম্বে বিশ্ববাজারে ৩ লাখ টন তেল সরবরাহ করবে।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী কয়েক মাসে রাশিয়া বিশ্ববাজারে কয়েক মিলিয়ন টন ডিজেল সরবরাহ করবে। ডিজেলের দাম নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ার প্রবণতা ঠেকানো এবং অর্থনৈতিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ট্রাম্প আরও জানান, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে।
এদিকে, দুই প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে কথা হওয়া এবং তেল সরবরাহের বিষয়ে সমঝোতার কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।
সূত্র : রয়টার্স