সক্রিয় হলো মক্কা প্রতিরক্ষা চুক্তি : সৌদিতে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক-পাকিস্তান

হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করেছে। চুক্তির আওতায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন এবং যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সম্মত হয়েছে তিন দেশ।

সোমবার রিয়াদে তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ৭ আগস্ট চুক্তি স্বাক্ষরের পর এটি সক্রিয় করার প্রথম ঘটনা।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজন হলে তিন দেশ সৌদি আরবে অনুমোদিত সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েন করবে।

এর আগে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর অভিযান জোরদার হয়। একই সময়ে হুথিরা সৌদির কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে। তবে এসব দাবির তাৎক্ষণিক সত্যতা নিশ্চিত করেনি রিয়াদ।

বিশ্লেষকদের মতে, হুথিদের সাম্প্রতিক হামলা মক্কা প্রতিরক্ষা জোটকে দ্রুত সক্রিয় করার অন্যতম কারণ। তাঁদের ধারণা, এই জোট মধ্যপ্রাচ্যে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর সূচনা করতে পারে।

Home R3