পর্তুগালে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু ফ্লু ও কোভিড টিকাদান কর্মসূচি

পর্তুগালে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মৌসুমি ফ্লু ও কোভিড-১৯ টিকাদান কর্মসূচি। কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।

এবার দুই থেকে চার বছর বয়সী শিশুদেরও বিনামূল্যে ফ্লুর টিকা দেওয়া হবে। ছয় থেকে ২৩ মাস বয়সী যেসব শিশু আগে টিকা নেয়নি, তাদের দুটি ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৮৫ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হবে উচ্চমাত্রার ফ্লুর টিকা।

এ ছাড়া গর্ভবতী নারী, স্বাস্থ্যকর্মী, গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে থাকা দমকলকর্মী, কারাবন্দি ও গৃহহীন ব্যক্তিরাও ফ্লুর টিকার আওতায় থাকবেন। নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা থাকা ১৮ থেকে ৫৯ বছর বয়সীরাও অংশগ্রহণকারী ফার্মেসি থেকে টিকা নিতে পারবেন।

অন্যদিকে, কোভিড-১৯ টিকার প্রস্তাবিত বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হয়েছে। ৭০ থেকে ৮৪ বছর বয়সীরা স্বাস্থ্যগত সমস্যা না থাকলেও টিকা নিতে পারবেন। ১৮ থেকে ৬৯ বছর বয়সী নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদেরও ফার্মেসিতে কোভিড টিকা দেওয়ার সুযোগ থাকবে। কর্মসূচির আওতায় পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে পর্তুগালের সাধারণ স্বাস্থ্য অধিদপ্তর।

Home R3