পর্তুগালের লিসবন ও পোর্তো মেট্রোপলিটন এলাকার গণপরিবহনে সরাসরি কনট্যাক্টলেস ব্যাংক কার্ড দিয়ে ভাড়া পরিশোধের সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশটির অবকাঠামো ও গৃহায়ন মন্ত্রণালয় জানিয়েছে, একটি সমন্বিত জাতীয় টিকিটিং ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট পরিবহন সংস্থাগুলোর মধ্যে চুক্তি হয়েছে। এর আওতায় যাত্রীরা কাউন্টার বা ভেন্ডিং মেশিন থেকে আগাম টিকিট না কিনে পরিবহনের ভ্যালিডেটরে ব্যাংক কার্ড স্পর্শ করেই ভাড়া পরিশোধ করতে পারবেন।
সরকারের মতে, উদ্যোগটি বিভিন্ন পরিবহন ব্যবস্থার টিকিটের আন্তঃব্যবহারযোগ্যতা বাড়ানোর পাশাপাশি লেনদেনের খরচ কমাবে এবং যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও দ্রুত করবে।