রিয়াদ এয়ারপোর্টে ফের হামলা, আতঙ্কে বাংলাদেশি উমরাহযাত্রীরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি উমরাহযাত্রীদের মধ্যে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি যাত্রী সামান্য আহত হয়েছেন।

রিয়াদ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) সকালে ৪১ জন বাংলাদেশি উমরাহযাত্রী জেদ্দার উদ্দেশে যাত্রা করেন। রিয়াদে পৌঁছে জেদ্দাগামী ফ্লাইটে ওঠার জন্য বোর্ডিং প্রক্রিয়া শুরুর সময় বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, হামলার ফলে বিস্ফোরণে কাচ ভেঙে কয়েকজন যাত্রীর শরীর ও পায়ে আঘাত লাগে। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। কয়েকজন উমরাহযাত্রী এহরাম পরার জন্য বিমানবন্দরের মসজিদে অবস্থান করায় তারা নিরাপদে ছিলেন।

হামলার পর যাত্রীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিমানবন্দর থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।

Home R3