আফগানিস্তানের জনস্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালি দেশটির স্বাস্থ্য খাতে ভারতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) কাবুলে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স যতীন প্যাটেলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
আফগান মন্ত্রী ক্যানসার হাসপাতালের সরঞ্জাম, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং ইন্দিরা গান্ধী হাসপাতালে থ্যালাসেমিয়া বিভাগ চালুর বিষয়ে ভারতের সহযোগিতা চান। জবাবে যতীন প্যাটেল স্বাস্থ্য খাতে ভারতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি থ্যালাসেমিয়া বিভাগের সরঞ্জাম, কেমোথেরাপির ওষুধ ও রেডিওথেরাপি মেশিন সরবরাহের কথাও জানান।
সূত্র : পাজওয়াক আফগান নিউজ