আফগানিস্তানের রাজধানী কাবুলে কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে। এমন হামলা কোনোভাবেই প্রতিক্রিয়া ছাড়াই পার পাবে না। তিনি সতর্ক করে বলেন, কাবুলে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব ইসলামাবাদেও পড়বে।
তিনি দাবি করে বলেন, পাকিস্তানের সামরিক শাসনের সাম্প্রতিক হামলায় নিহত বেসামরিক নাগরিকদের রক্তের প্রতিশোধ নিয়েছে আফগান বাহিনী। এই জবাব ছিল দ্বিগুণ শক্তিতে। প্রতিটি বেসামরিক শহীদের বিপরীতে কয়েক ডজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
শনিবার (৭ মার্চ) আফগান গণমাধ্যম হুরিয়াত রেডিওতে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য পাওয়া যায়।
প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আরও বলেন, আফগানিস্তান যুদ্ধ চায় না। তবে যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে দীর্ঘমেয়াদি সংঘর্ষ মোকাবিলার জন্য দেশ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজনে দশ বছর বা তারও বেশি সময় ধরে চলতে পারে এমন যুদ্ধের জন্যও আফগানিস্তান ভয় পায় না।
তিনি বলেন, দেশের মাটি ও জনগণকে রক্ষা করা আফগানিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটার প্রশ্নই ওঠে না।
মোল্লা ইয়াকুব মুজাহিদ আরও বলেন, আফগান জনগণ ও তাদের সশস্ত্র বাহিনী কোনো আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকবে না। যখনই আফগানিস্তান হুমকি বা হামলার মুখে পড়বে, তখনই তার জবাব হবে কঠোর ও চূড়ান্ত।