৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জায়নবাদ ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে ঘিরে চলমান সংঘাতকে ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আজ মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জায়নবাদকে মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার চালিকাশক্তি এবং ‘মানবতার জন্য হুমকি’ বলে মন্তব্য করেন।

আসিফ বলেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে মুসলিম বিশ্বের ওপর নেমে আসা প্রতিটি বিপর্যয় ও যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জায়নবাদী মতাদর্শ এবং রাষ্ট্রের হাত রয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে বহিঃশত্রুর বিরুদ্ধে সুরক্ষা হিসেবে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার কথাও উল্লেখ করেন তিনি।