এক ফোঁটা তেলও হরমুজ প্রণালি থেকে বের হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলেছ—এই রুট পাড়ি দেওয়ার চেষ্টা করলে জাহাজে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতার মধ্যে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেলের দাম ২০০ ডলারর পৌঁছানোর হুঁশিয়ারিও দিয়েছে তারা।
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ‘‘অবৈধ’ অভিযানের ফলেই গত শনিবারই আংশিক বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালি। এরপরই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট। এরপর এলো পুরোপুরি বন্ধের ঘোষণা।
আইআরজিসির কড়া হুঁশিয়ারি—হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেওয়া হবে জাহাজে।