ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা এম আসিফ। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানের হামলার পর এ ঘোষণা দেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম এক্স বার্তায় খাজা মুহাম্মাদ আসিফ সামাজিক যোগাযোগামাধ্যম এক্স বার্তায় তিনি এ ঘোষণা দেন।
খাসা আসিফ লেখেন, পাকিস্তান সরাসরি এবং মিত্র দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু।