২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আরও দুটি নতুন বিমান কিনছে আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

তুরস্কভিত্তিক কোম্পানি মার্স, এমিরেটস এবং জিএ থ্যালেসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্সের বিমান ক্রয় কমিটি। বৈঠকে আরও দুটি নতুন বিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা করা হয়।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান শারাফতের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) হুররিয়াত নিউজসহ আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বৈঠকে এসব কোম্পানির কাছ থেকে একটি এয়ারবাস এবং একটি বোয়িং বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছে।

কোম্পানির কর্মকর্তারা বলেন, নতুন বিমান যুক্ত হলে আরিয়ানা আফগান এয়ারলাইন্সের কার্যক্রম আরও শক্তিশালী হবে। সেই সাথে ফ্লাইটের সময়সূচি আরও সুসংগঠিত করা যাবে এবং যাত্রীদের জন্য আরও নিরাপদ ও উন্নত মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

দেশের বিমান পরিবহন খাতকে এগিয়ে নিতে এবং আধুনিকায়নের লক্ষ্যে সেবার পরিসর বাড়াতে এয়ারলাইন্সটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Home R3