১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা: পুলিশকে বিশেষ নির্দেশ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা: পুলিশকে বিশেষ নির্দেশ

সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে সম্ভাব্য হামলা ঠেকাতে ইতোমধ্যে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) রাতেই পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব কেপিআই স্থাপনায় বাড়তি নিরাপত্তা ও টহল বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মৌখিকভাবে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা জানান, নির্দেশনার পর অনেক জায়গায় টহল বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার পর কেপিআই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও টহল চালানো হচ্ছে। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারে নির্দেশনা থাকে। কেপিআই এলাকায় পুলিশসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।

Home R3