পাকিস্তান প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায’-এর সফল পরীক্ষা চালিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পরীক্ষাটি চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
ডনের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থা রয়েছে। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আইএসপিআরের দাবি, এর সফল পরীক্ষা পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশটির প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
পরীক্ষায় সফল হওয়ায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে গত মাসে পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ-২ ইআর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।
সূত্র : ডন