আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার বিষয়ে তালেবানের অবস্থানকে সমর্থন জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে জাকির নায়েক দাবি করেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব তথ্য সঠিক নয়। উপযুক্ত শিক্ষক পাওয়া পর্যন্ত মেয়েদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে রাখলে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।
তালেবান প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করে জাকির নায়েক বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্থগিত রাখা হয়েছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। নিরাপদ শিক্ষার পরিবেশের অভাব এবং নারী শিক্ষকের সংকটের কারণে উচ্চতর পর্যায়ের শিক্ষা বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া আফগান নারীরা ইসলামি শিক্ষা ও শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করছেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: এনডিটিভি