জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে কর্মসংস্থানবিষয়ক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী বছরের ১ এপ্রিল থেকে এ চুক্তির আওতায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়।
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর, যা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়বে। এর আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানি কর্মীদের সমতুল্য আইনি সুরক্ষা ও নারী-পুরুষের সমান কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যের শিকার করার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।