সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত; জানা গেল পরিচয়

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজীব হোসেন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে হামলার তীব্র নিন্দা এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, রোববারের ওই হামলায় সজীব নিহত হন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। মরদেহ দেশে ফেরত পাঠাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। তারা দুই ভাই ও বাবা সৌদিতে থাকতেন। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজীব নামে ওই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার মরদেহ ফিরিয়ে আনার মূল উদ্যোগ সেখানে থাকা বাবা ও ভাই নেবেন।’

Home R3