মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: খাজা আসিফ

সৌদি আরবের ওপর ইরান সমর্থিত হুথিদের হামলা তীব্রতর হওয়ায় সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

খাজা আসিফ বলেন, সৌদি আরব এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, চুক্তি না থাকলেও এই পবিত্র স্থান রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব। মক্কা চুক্তি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব।

সৌদি আরবের ওপর হামলা নিয়ে রিয়াদের উদ্বেগের মধ্যে পাকিস্তান ইরানের কাছে সৌদি আরবের একটি বার্তা পৌঁছে দিয়েছে বলেও জানান খাজা আসিফ।

তিনি আরও বলেন, আমি মনে করি না রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি ফ্রন্ট খুলবে। ইরান ইতোমধ্যে এ অঞ্চলের একটি যুদ্ধে জড়িয়ে রয়েছে। সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, তা ঠেকাতে পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র : মিডল ইস্ট আই

Home R3