১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো ওমানের বাংলাদেশ দূতাবাস

ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার কারণে আগামী পাঁচ দিন দূতাবাসের সব ধরনের কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস মাসকাটের চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। স্থানান্তর কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দূতাবাসের কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কন্স্যুলার সেবা প্রদান করা হবে। নতুন চ্যান্সারির ঠিকানা হলো: বাংলাদেশ দূতাবাস, মাসকাট, Plot No. 546 (Unit 001 & Unit 002), Villa No. 3126 (A & B), Street No. 3040, Al Sarouj, Bausher, Sultanate of Oman।

চ্যান্সারি স্থানান্তরের বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Home R3