১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাময়িকভাবে গ্যাস সংকট আবার বাড়বে : জ্বালানি প্রতিমন্ত্রী

সাময়িকভাবে কয়েকদিনের জন্য আবারও গ্যাস সংকট বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)–এর একটা বয়লার চালু হয়েছে। আরেকটা বয়লার চালু করতে বন্ধ রাখতে হবে প্রথম বয়লারটিও।

তিনি বলেন, জনগণের ভোগান্তি সর্বনিম্ন রেখে কমিয়ে সেটা করা হবে। অর্থাৎ আবারও সাময়িকভাবে কয়েকদিনের জন্য গ্যাস সংকট বাড়বে। 

প্রতিমন্ত্রী বলেন, যেখানে উন্নয়ন করলে পয়সা বানানো যাবে, বিগত সময়ে সেখানে কাজ হয়েছে, কোনো টেকসই উন্নয়ন হয়নি।

Home R3