৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

নতুন বছর শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও ইতোমধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে মুসলিম বিশ্বে।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক তথ্য বলছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার পবিত্র রমজান শুরু হতে পারে। এর আগের দিন ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ শনিবার নতুন চাঁদ দেখা যেতে পারে। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে পরদিন থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ধারণা করা হচ্ছে, রমজান মাস ২৯ দিনের হতে পারে এবং সে অনুযায়ী ২০২৭ সালের ৮ মার্চ রমজান শেষ হতে পারে।

সেক্ষেত্রে পরদিন ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্তভাবে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে—এ কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র: জর্ডান নিউজ

Home R3