সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ছেলে-মেয়েসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ওই নারীর স্বামী শফিকুল ইসলাম (৫৪) ও বড় ছেলে নাবিল (২৪)। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে রিয়াদ থেকে আনুমানিক ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা তানিয়া তাহমিনা (৪৫), মেজ ছেলে তাজবিক (১৯) এবং ছোট মেয়ে সাদাফ (১৫)।
শফিকুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। তার স্ত্রী তানিয়া তাহমিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা নাজিমুদ্দিন মোল্লা একসময় আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের বাসিন্দা মফিকুল ইসলাম বলেন, মরহুম নাজিমুদ্দিন মোল্লা ১৯৮৩ সাল ১৯৮৮ এবং ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পযন্ত দুই দফা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সাত ছেলে ও চার মেয়ের বাবা। ২০১৭ সালের ১ মার্চ সাবেক ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লা মৃত্যুবরণ করেন।