২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. খলিলুর রহমানের ঐতিহাসিক সাফল্যে উষ্ণ অভিনন্দন জানিয়েছে পিবিসিসিআই

বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় গভীর আনন্দ, গর্ব এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছে পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিবিসিসিআই)।

আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) এই শুভেচ্ছা বার্তা জানান পিবিসিসিআই-এর সভাপতি আবদুল আহাদ সালমান ও সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মাদ শফিকুল ইসলাম শফিক।

 

পিবিসিসিআই-এর সভাপতি আবদুল আহাদ সালমান বলেন, “ড. খলিলুর রহমানের এই অসাধারণ অর্জন বাংলাদেশের জন্য এক গৌরবময় মাইলফলক। এটি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক দক্ষতা এবং বৈশ্বিক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।”

তিনি আরো বলেন, জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামগুলোর অন্যতম এই গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া দেশের জন্য এক অনন্য সম্মান, যা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

পিবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মাদ শফিকুল ইসলাম শফিক বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দূরদর্শী নেতৃত্ব বিশ্ব শান্তি, বহুপক্ষীয় সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সংলাপকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

পিবিসিসিআই নেতৃবৃন্দ ড. খলিলুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে এবং বিশ্ব কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Home R3