২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজ্জা-লেবাননে গণহত্যার বিরুদ্ধে নীরব থাকবে না তুরস্ক: এরদোগান

গাজ্জা ও লেবাননে বেসামরিক মানুষ হত্যাকারী গণহত্যার নেটওয়ার্কের বিরুদ্ধে তুরস্ক মানবতার অভিন্ন মূল্যবোধ রক্ষা করে যাবে বলে অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বৃহস্পতিবার (২১ মে) ইজমিরে অনুষ্ঠিত ইএফইএস-২০২৬ সম্মিলিত যৌথ সরাসরি গোলাবর্ষণভিত্তিক সামরিক মহড়ায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, ভবিষ্যৎ নিয়ে যখন হতাশাজনক নানা চিত্র আঁকা হচ্ছে, তখন আঙ্কারা আঞ্চলিক শান্তির ক্ষেত্রে নিজেকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘তুরস্ক হিসেবে আমরা যুদ্ধ ও বিশৃঙ্খলায় বিনিয়োগকারীদের বিরুদ্ধে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান অব্যাহত রাখব।’

তুরস্ক ধারাবাহিকভাবে ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়ে আসছে। পাশাপাশি গাজ্জায় মানবিক সহায়তা পাঠাচ্ছে এবং যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে।

এরদোগান পুনর্ব্যক্ত করেন, তিনি যেটিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন, তার মুখে তুরস্ক নীরব থাকবে না।

সূত্র: ইয়ানি সাফাক

Home R3