আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারণ করেছে সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।
তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়।