দিল্লির যন্তর মন্তরে এখন থেকে আর প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশনা দিয়েছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরের পরিবর্তে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে রামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। এবার থেকে ওই তিন জায়গায় কর্মসূচি পালন করা যাবে। এর পরেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দীপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার পুরো দেশই যন্তর মন্তরে পরিণত হবে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে দীপকে বলেন, ‘যন্তর মন্তরে আর প্রতিবাদ করতে দেবে না ওরা। এটা এখন আর প্রতিবাদস্থল নয়। ভিতু একনায়কের কারণে তা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হবে।’