৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। আগে যেখানে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা, এখন তা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছিল। তখন অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমানো হয়েছিল।

Home R3