সকাল থেকেই রোগী-স্বজনের পদচারনে মুখর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল। জরুরি বিভাগ থেকে বহির্বিভাগÑসবখানেই রোগীর ভিড়। কেউ এসেছেন নবজাতক কোলে নিয়ে, কেউ স্বজনকে নিয়ে ডেলিভারি বা অন্য চিকিৎসার জন্য। টিকিট কাউন্টার, প্রসূতি ও শিশু বিভাগ, ডায়ালাইসিসসহ বিভিন্ন বিভাগে অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৪৭ দিনের মতো সেবা কার্যক্রমে ছন্দপতন হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে হাসপাতালটি।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, লাইসেন্স পুনর্বহালের ৩৬তম দিনে সকাল থেকেই হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগী ও স্বজনদের চাপ বেড়েছে। টিকিট কাউন্টার, প্রসূতি ও শিশু বিভাগ, ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন স্থানে অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি । নবজাতক থেকে শুরু করে প্রসূতি ও অন্যান্য রোগে চিকিৎসা নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা হাসপাতালে আসছেন।
রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুলনামূলক কম খরচ, চিকিৎসক ও নার্সদের পরিচর্যার কারণে হাসপাতালটির ওপর এখনো আস্থা রয়েছে তাদের। বিশেষ করে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়ার বিষয়টি তারা গুরুত্ব দিয়েছেন। তবে সেবার মান ধরে রাখা এবং ছয় নবজাতকের মৃত্যুর পর হারানো আস্থা