১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পেনে তাপপ্রবাহে ৩০ দিনে হাজারের বেশি মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে স্পেনে জুন মাসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের প্রথম ছয় মাস দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ সময় হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১ জুলাই) স্পেনের সরকারি কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউট জানায়, তাপপ্রবাহজনিত কারণে অন্তত ১ হাজার ২৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এ সংখ্যা ২০২৫ সালের জুন মাসে তাপপ্রবাহের কারণে হওয়া ৪০৭টি মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস দেশটিতে রেকর্ড সংরক্ষণ শুরুর পর সবচেয়ে উষ্ণ জুন হিসেবে বিবেচিত হয়েছে।

এছাড়া সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসও ছিল তাপমাত্রার দিক থেকে অস্বাভাবিক উষ্ণ। এই সময়ে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব ক্রমেই বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

Home R3