দেশের স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এখন থেকে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়-এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুল ভর্তিতে আর লটারি পদ্ধতি থাকবে না। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়তে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটার লাগাম আমরা টেনে ধরব।”
তিনি জানান, ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।