সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তথ্য বিকৃতির ফলেই আমাদের বিরুদ্ধে মানুষ সমালোচনা করতে পারে। ইসলামি আমিরাতের আইন নিয়ে সমালোচনার পেছনে তথ্যের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার সব আইন ইসলামী শরিয়াহর নীতির ওপর ভিত্তি করে প্রণীত।
তিনি আরও বলেন, যারা এসব আইনের সমালোচনা করেন, তাদের অনেকেই আইনগুলোর প্রকৃত বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখেন না।
মাওলানা মুজাহিদ আরও দাবি করেন, আফগানিস্তানের সংবিধান পবিত্র ইসলামের শিক্ষার আলোকে তৈরি এবং এর বাস্তবায়ন পুরোপুরি শরিয়াহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ওদিকে আফগান বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ইমারাতে ইসলামিয়ার আইন সম্পূর্ণ কুরআন-সুন্নাহ ভিত্তিক। কেউ যদি এটার সমালোচনা করে, তবে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
সূত্র : হুররিয়াত রেডিও