পর্তুগালের রাজধানী লিসবনে হৃদয়বিদারকভাবে মৃত্যু হয়েছে যশোর জেলার এক প্রবাসী বাংলাদেশি যুবকের। নিহতের নাম জিহাদ (২৫)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃম মনিজ এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় কমিউনিটি সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে না ওঠায় বিষয়টি জানাজানি হয়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
জিহাদের আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বেদনা।
তার মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুম জিহাদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা মরহুম জিহাদকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।