২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

মক্কা চুক্তি; পাকিস্তানে বাড়ছে তুরস্কের সামরিক বিমানের আনাগোনা, ভারতের উদ্বেগ

মক্কা চুক্তি; পাকিস্তানে বাড়ছে তুরস্কের সামরিক বিমানের আনাগোনা, ভারতের উদ্বেগ

পাকিস্তানে মাত্র ৬০ ঘণ্টার ব্যবধানে তুরস্কের একাধিক সামরিক পরিবহন বিমানের (C-130 ও A400M) অস্বাভাবিক যাতায়াত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ফ্লাইট ট্র্যাকারের তথ্যে নূর খান, মাসরুর ও মুরিদ ঘাঁটিতে এসব বিমানের অবতরণ শনাক্ত হয়।

কোনো দেশই আনুষ্ঠানিক তথ্য না জানালেও ভারতীয় প্রতিরক্ষা মহলের ধারণা, এসব বিমানে ড্রোন ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে। গুঞ্জন রয়েছে তুরস্কের নতুন প্রজন্মের ‘কে-২’ ও আসিসগার্ডের কামিকাজে ড্রোন হস্তান্তরের বিষয়েও।

গত ৭ আগস্ট পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সইয়ের পরপরই এই তৎপরতা দেখা গেল। চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশে আক্রমণ বাকি দুই দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। ভারতের আশঙ্কা, এই চুক্তির সূত্র ধরে পাকিস্তান কোনো সম্ভাব্য সংঘাতের জন্য সামরিক প্রস্তুতি জোরদার করছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Home R3