পূর্তগালের রাজধানী লিসবনে বসবাসরত বৃহত্তর সিলেটবাসী ও কমিউনিটির সম্মানে এক প্রীতি জিয়াফতের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার (৩ মে) দুপুর ১২:৩০ মিনিটে এ আয়োজন শুরু হবে।
শুক্রবার (১ মে) আয়োজকরা ইউরোবাংলাকে জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রবাসে বসবাসরত সিলেটি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা।
অনুষ্ঠানটি লিসবনের গ্রাসা এলাকায় অবস্থিত Rua Bela Vista a Graça n 130, 1170-054 – এই ঠিকানায় অনুষ্ঠিত হবে।
আয়োজক বৃহত্তর সিলেটবাসী, পূর্তগাল সকল প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেট অঞ্চলের বাসিন্দাদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসে কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক হবে।
প্রবাসে থেকেও নিজের শিকড়ের সাথে সংযোগ বজায় রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন কমিউনিটি নেতৃবৃন্দ।