যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম আরও কমেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে।
এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল। এর আগের সেশনে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। তবে সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতির ইঙ্গিতের পর বাজারে আবারও দরপতন দেখা দিয়েছে।
তবে সংঘাত নিরসনের পথ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ফলে কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারেও পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল জাজিরা