ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ গ্রহণ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির ইচ্ছা।
ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়। বাবার মৃত্যুর পর দেওয়া এই বক্তব্যে মোজতবা খামেনি তার বাবার জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, শোকাহত জনতার এই বিশাল সমাগম ছিল একটি ঐতিহাসিক উপস্থিতি, যা জাতির ঐক্য ও প্রতিক্রিয়ার প্রতিফলন।
বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রথম প্রকাশ্য অবস্থানে এসে তিনি জানান, তেহরান এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং জাতীয় আকাঙ্ক্ষা অনুযায়ী এর জবাব দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা