বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী। সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
শনিবার (৪ জুলাই) ইরানের তেহরানে অবস্থানকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে এসব সুযোগ কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অন্যদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে বাংলাদেশের অবদান রাখার সুযোগ রয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ উভয়ের জন্যই কল্যাণকর হতে পারে।
সূত্র: হুরিয়াত রেডিও