১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে শোক জানালো আফগান সরকার

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

রোববার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সমবেদনা জানান আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখী।

বার্তায় তিনি বলেন, বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় বাংলাদেশের সরকার, জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি ইমারাতে ইসলামিয়া গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে দেশে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

Home R3