২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে পুতিনের নাম উল্লেখ না করলেও তার প্রতি ইঙ্গিত করে মৃত্যু কামনা করেন তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রতি শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, “আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বইয়ে আনলেও, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হলো— ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য।”

সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেছেন, “আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, ‘তার ধ্বংস (মৃত্যু) হোক’।

পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেন, ‘আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, তার ধ্বংস (মৃত্যু) হোক।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনার খসড়াও দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপের পক্ষ থেকে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তার প্রস্তাব দেয়া হয়েছে। দোনবাসে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়টিও উল্লেখ করেছেন খসড়ায়।