১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের জোয়ার, ১৪ দিনে এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের জোয়ার,  ১৪ দিনে এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

চলতি ফেব্রুয়ারি মাসে হু হু করে আসছে রেমিট্যান্স। এই মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ পয়সা হিসাবে)।
এ প্রবাস আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির সাত মাস ১৪ দিনে প্রবাস আয় এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার।

আগের বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের সাত মাস ১৪ দিনে আগের বছরের চেয়ে ২০ দশমিক ৪ শতাংশ বেশি প্রবাস আয় এলো।